ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে স্মরণকালের সেরা র‍্যালি করবে বিএনপি: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৯:১১আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৯:১১

ফিলিস্তিনির গাজায় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে বিএনপি বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা র‍্যালি করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

বুধবার (৯ এপ্রিল) ঢাকার নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে ফিলিস্তিনির গাজা ও রাফায় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে বিএনপির র‍্যালি সফল করতে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আমিনুল হক বলেন, বিএনপি সব সময় মানবতার কথা বলে। মানবতার পক্ষে কাজ করে। তাই বিএনপি মানবতার পক্ষে আগামীকাল ঢাকার নয়াপল্টন থেকে র‍্যালি করবে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনির গাজা ও রাফায় ইসরায়েল ইহুদিবাদীরা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা কোনও যুদ্ধ নয়; বরং মানবতাবিরোধী কাজ। তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে এটা সারা পৃথিবীর মানুষ মেনে নেয় নাই। আমাদেরও কাম্য নয়।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী