বিএনপির ভূমিকা জনগণের কাছে প্রশংসিত: আলী রীয়াজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৫, ১২:৩৪আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৩:০২

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য, যার মাধ্যমে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারি। তিনি আরও বলেন, বিএনপি সুনির্দিষ্ট মতামত দিয়েছে, ভিন্ন মত নিয়ে আলোচনা করতে চাই। গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির ভূমিকা দেশের মানুষ অবগত। তাদের ভূমিকা জনগণের কাছে প্রশংসনীয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত সাক্ষাতের সময় এসব কথা বলেন আলী রীয়াজ।

আলোচনার সূচনা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল। অতীতের অনেক বিজয় ধরে রাখতে পারিনি। কমিশন ও সরকারকে সহযোগিতা করছি বিজয় যাতে হাতছাড়া না হয়।

তিনি আরও বলেন, দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চাই। আমরা ভালো চাই, কিন্তু খুব বেশি ভালো করতে গিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন স্তিমিত না হয়ে যায়।

তিনি উল্লেখ করেন, সবকিছুর মূলে জনগণ, জনগণের সম্মতিতে যেন সব হয়।

তিনি বলেন, ঐকমত্যে জুলাই সনদ না হলেও বিএনপি'র "৩১-দফা" সনদ আছে। সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ৩১ দফা তৈরি করেছিল।

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠক শুরু হয়েছে সকাল ১০টা ৪০ মিনিটে।

বৈঠকে আরও উপস্থিত আছেন— স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থান সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের