জনগণ রক্ত দিয়েছে কোনও মহামানব প্রতিষ্ঠার জন্য নয়: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ১৮:৫৭আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ২১:০৪

‘জনগণ ভোট দিতে চাইছে না, অন্তর্বর্তী সরকারকে পছন্দ করছে’, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন‍্য রক্ত দিয়েছে। কোনও মহামানব প্রতিষ্ঠার জন্য নয়।’

সোমবার (২৮ এপ্রিল) গুলশানে চেয়ারপারসনের অফিসে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আমির খসরু মাহমুদ এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু প্রশ্ন করেন, জনগণ ভোট চাইছেন না তা কীভাবে বুঝলেন। বিগত আন্দোলনে প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ প্রায় ৫০টি রাজনৈতিক দলের বক্তব্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন।

আমির খসরু কিছু দিন আগে মুহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতি বা বক্তব্য দিয়েছেন, তার ব্যত্যয় হবে না।’

তিনি উল্লেখ করেন, ‘প্রধান উপদেষ্টা বিএনপির সঙ্গে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকের বক্তব্যকে পুনরায় ঘোষণা দিয়েছেন—জুনের মধ্যে নির্বাচন প্রশ্নে জাতীয় ঐকমত্য প্রতিফলিত হয়েছে।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে