দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৫, ১৩:৪৪আপডেট : ০৩ মে ২০২৫, ১৩:৫৩

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমানে নির্বাচনের কথা বললে অনেকে অপরাধ হিসেবে নিচ্ছেন। কেউ কেউ বলছেন, একটি দলকে ক্ষমতায় আনার জন্য গণঅভ্যুত্থান হয়নি। আমি তাদের বলবো, দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য নির্বাচনের কোনও বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে।

শনিবার (৩ মে) বিএনপি নেতা সুনীল গুপ্তর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুরুল হোসেন হলে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ১৫-১৬ বছর রাজপথে ছিলাম। এখনও রাজপথেই আছি। আমরা আমাদের সমর্থন বর্তমান সরকারের ওপর এখনও রাখছি। যখন দেখবো, এ সরকার নির্বাচনকে দূরে রেখে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে, তখন আর সেই সমথর্ন থাকবে না। নির্বাচন আদায়ের জন্য বিএনপি রাজপথকে বেছে নেবে। সেই সময় কী হয় জনগণ দেখবে।’

একই অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, আমরা ড. মুহাম্মদ ইউনূসকে অনেক বিজ্ঞ মনে করি। কিন্তু দেশকে নির্বাচন থেকে বিরত রাখতে তাকে কেউ কেউ প্রেসক্রিপশন দিচ্ছেন। তিনি এটি গ্রহণ করবেন না বলেই আমাদের বিশ্বাস।

তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া বাতিল রেখে জনগণকে ঘুম পাড়িয়ে রাখবেন, তা হবে না। নির্বাচন দিয়ে জনগণের রায়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান কান্তি সরকার, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।  

/আইএ/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি