খালেদা জিয়ার স্বাস্থ্য ও দেশে ফেরা নিয়ে জাপান রাষ্ট্রদূতের আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৫, ২০:৫২আপডেট : ০৪ মে ২০২৫, ২১:২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনইচি। রবিবার (৪ মে) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠকের পর আমির খসরু বলেন, ‘জাপানের অ্যাম্বাসেডরের কলঅনের আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, ওনার দেশে ফেরা, দুদেশের মধ্যকার বিনিয়োগ, বাণিজ্য এবং বাংলাদেশের নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে ম্যাডামের দেশে ফেরার বিষয়টাকে তারাও (জাপান) খুব আগ্রহের সঙ্গে লক্ষ করছে এবং বাংলাদেশের জনগণের মতো তারাও মনে করছে—ম্যাডামের ফিরে আসাটা একটি ভালো সময়ে হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে ম্যাডামের দীর্ঘ অবদান এবং মানুষের ভালোবাসা, সবকিছু তারাও ভালোভাবে দেখছেন।’

আমির খসরু বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক সবচেয়ে বড় ও দীর্ঘদিনের। তারা সবসময় বাংলাদেশের উন্নয়ন সহযোগী। তাদের আগ্রহ স্বাভাবিকভাবে আগামী দিনে যে নতুন সরকার আসবে, তাদের সঙ্গে কাজ করার পরিবেশটা যাতে অব্যাহত থাকে, সেটি তারা চায়।’

‘বাংলাদেশে জাপানের বড় বিনিয়োগ আছে। আগামী দিনে তাদের অনেক পরিকল্পনা আছে বাংলাদেশে বিনিয়োগের। সেসব বিষয় নিয়ে তারা আলোচনা করেছে। জাপানিজ ইনভেস্টমেন্ট সব সময় আমরা প্রত্যাশা করি।’

আমির খসরু বলেন, ‘নির্বাচন নিয়ে সবার একটা আগ্রহ আছে। তারাও জানতে চাচ্ছে নির্বাচন কবে? স্বাভাবিকভাবে নির্বাচনের ওপর নির্ভর করছে—সবার তো সিদ্ধান্তের ব্যাপার আছে, সেটা বিনিয়োগ হোক, অন্যান্য স্টেকহোল্ডারদের… সেজন্য বাংলাদেশে একটি নির্বাচন এবং নির্বাচিত সরকারের জন্য তারা অপেক্ষা করছে। তারা চায়, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক। এটাই তারা প্রত্যাশা করছে।’

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি