আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনও সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ২১:৫০আপডেট : ১৩ মে ২০২৫, ২২:২০

বাংলাদেশে আওয়ামী ষড়যন্ত্রকারীদের  কোনও সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (১৩ মে) বিকালে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘জিয়া আন্ত-থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর দুটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, ‘অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেখানেই তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, যারা আওয়ামী লীগের পক্ষে মিথ্যাচার করার চেষ্টা করবে এবং ষড়যন্ত্র করবে— তাদের বিরুদ্ধে আমাদের সবাই রুখে দাঁড়াতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মা ষড়যন্ত্রকারীদের কোনও সুযোগ দেওয়া যাবে না।

আমিনুল হক আরও বলেন, বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগ যে ফ্যাসিস্টের উপাধি পেয়েছে, সেই ফ্যাসিস্টদের রাজনীতি করার কোনও অধিকার নাই। কারণ তারা গত ১৭ বছর বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। গত ১৭ বছরে যে তিনটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আজ্ঞাবহ প্রশাসনকে ব্যবহার করে রাতের অন্ধকারে বিনা ভোটে জোর করে ক্ষমতায় বসেছিল।

তিনি বলেন, যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ছিল এবং জনগণকে সব অধিকার থেকে বঞ্চিত করেছে, বাংলাদেশে রাজনীতি করার কোনও অধিকার তাদের নাই।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে আমিনুল হক বলেন, আপনারা দেশের জনগণের ভাষা বুঝে, সব রাজনৈতিক দলকে একসঙ্গে সুসংগঠিত করেন। বাংলাদেশের মানুষের চাওয়া ও প্রত্যাশা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেন। কারণ নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই আওয়ামী ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে বিচার করবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি এ দেশের সাধারণ মানুষের দল। সাধারণ মানুষকে নিয়ে বিএনপি রাজনীতি করে। বিএনপি জনগণের ভাষা বুঝে রাজনীতি করে, বিএনপি সেই দল। সবাইকে নিয়ে দেশ চালিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা ছিল, সেজন্য প্রেসিডেন্ট জিয়া জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন। বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। আপস না করার কারণে তাকে কারা অন্তরীণও থাকতে হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর বিএনপিকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন। জুলাই আন্দোলনের নেতৃত্বও দিয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন, হাজী ইউসুফ, শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, জাহেদ পারভেজ চৌধুরী, আশরাফুজ্জাহান জাহান, শামীম পারভেজ, হাফিজুল হাসান শুভ্র, হাজী নাসির উদ্দীন, তাসলিমা রিতা, দারুসসালাম থানা বিএনপি আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু প্রমুখ।

পল্লবী থানা ও খিলক্ষেত থানার মধ্যকার খেলায় পল্লবী ৭-০ গোলে এবং তুরাগ থানা ও দারুসসালাম থানার মধ্যকার খেলায় দারুসসালাম ১-০ গোলে জয়ী হয়।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী