বিকালে সংবাদ সম্মেলন করবে বিএনপির স্থায়ী কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ১৪:১৪আপডেট : ২২ মে ২০২৫, ১৪:১৪

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপির স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৪টায় রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। দুপুরে এ কথা জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্রে জানা গেছে, চলমান জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলোকে সামনে রেখে দলের সর্বোচ্চ অবস্থান তুলে ধরবে স্থায়ী কমিটি। বিগত কয়েকদিনে দফায়-দফায় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। ওইসব বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হবে সংবাদ সম্মেলনে।

কমিটির একটি সূত্র জানায়, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন কমিটির সিনিয়র একজন সদস্য।

সূত্র জানায়, সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টাকে সরাতে বিএনপির তৎপরতা উল্লেখযোগ্য। বিশেষ করে বিগত কয়েকদিনে উপদেষ্টাদের বিষয়ে নানারকম তথ্য ও এর নিশ্চয়তা পাওয়ায় কোনোভাবেই নির্বাচনি সরকারে ছাত্রদের প্রতিনিধিত্ব দেখতে চায় না বিএনপি।

ইতোমধ্যে অন্তবর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে সরাতে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে বিএনপি। আজ নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আহমেদ এ দাবি জানান।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী