নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠনের ‘তারুণ্যের সমাবেশ’ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৫, ১৬:০৮আপডেট : ২৮ মে ২০২৫, ১৮:৪৬

রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ চলছে।

বুধবার (২৮ মে) বিকাল সাড়ে ৩টায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। যদিও দুপুর ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। সকাল থেকেই বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও।

ইতোমধ্যে অতিথিরাও মঞ্চে অবস্থান নিয়েছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সকাল থেকেই ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে অংশগ্রহণ করেন। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের অবস্থানের জন্য স্থান নির্ধারিত করে দেওয়া হয়।

নেতাকর্মীদের বিস্তৃতি নয়াপল্টন ছাড়িয়ে পূর্বে নটরডেম কলেজ, পশ্চিমে কাকরাইল মোড় হয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, উত্তরে শান্তিনগর মোড় ও দক্ষিণে বিজয়নগর পুরো সড়ক লোকে লোকারণ্য হয়ে পড়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (ছবি: নাসিরুল ইসলাম)

সমাবেশ উপলক্ষে গত কয়েক দিন থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ছেয়ে গেছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত বড় বড় ব্যানার-ফেস্টুনে। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। স্লোগানে স্লোগানে উত্তাল উত্তাল হয়ে উঠেছে সমাবেশস্থল। বক্তব্যের ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করছেন জাসাসের শিল্পীরা। অপরদিকে কেউ অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য রয়েছে ড্যাবের সেবা বুথ।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক মোহম্মদ নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

যৌথভাবে সমাবেশ সঞ্চালনায় রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির প্রধান তিনটি সহযোগী সংগঠন। এর মধ্যে চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট ৮ দিন সেমিনার ও সমাবেশ করেছেন তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। রাজধানীতে আজ এই কর্মসূচির শেষ আয়োজন।

/এমকে/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী