আমির খসরু লন্ডনে

চীন যাচ্ছেন মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৫, ০০:৩৩আপডেট : ১২ জুন ২০২৫, ১৯:১৩

চলতি জুন মাসের শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন।

এ মাসের শেষে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রতিনিধি দলটি চীন সফর করবে।

বুধবার (১১ জুন) রাতে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, আমি জেনেছি। আরও জেনে বিস্তারিত জানাতে পারবো।

প্রতিনিধি দলে স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টাদের কেউ কেউ অংশ নিতে পারেন বলে জানা গেছে।

লন্ডনে গেলেন আমির খসরু

এদিকে বুধবার (১১ জুন) সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রাত দশটার পর তিনি লন্ডন পৌঁছান বলে জানান শায়রুল কবির খান।

ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে  দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠককে সামনে রেখেই আমির খসরুর এই সফর।

/এসটিএস/এস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বসছে শনিবার, কী নিয়ে আলোচনা?
এই সরকার পুরোনো স্বৈরাচারের পথেই হাঁটছে, আজকে তারাই ট্রাক বসিয়েছে: নাহিদ 
পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জে এনসিপি নেতারা, দিলেন লিখিত অভিযোগ
সর্বশেষ খবর
মার্কিন ঘাঁটিতে ব্যর্থ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ: ইরানে যুক্তরাষ্ট্রের ‘ভারী’ বিমান হামলা
মার্কিন ঘাঁটিতে ব্যর্থ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ: ইরানে যুক্তরাষ্ট্রের ‘ভারী’ বিমান হামলা
হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
কৃষকের ছেলে ২ বছরে কীভাবে হলেন আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী?
কৃষকের ছেলে ২ বছরে কীভাবে হলেন আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী?
ক্লিনিকে চাকরি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নীলা রাখাইন পিএইচডি করবেন যুক্তরাষ্ট্রে  
ক্লিনিকে চাকরি করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নীলা রাখাইন পিএইচডি করবেন যুক্তরাষ্ট্রে  
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড