ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৫, ১৪:২৯আপডেট : ১৩ জুন ২০২৫, ১৫:১১

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক চলছে।

শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টায় সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলে এ বৈঠক শুরু হ‌য়ে‌ছে। সকাল ৯টার কিছু আগে বৈঠকস্থলে পৌঁছান তা‌রেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বাসা থেকে রওনা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকাল ৮টা ১৭ মিনিটে রওনা হন তিনি।

করমর্দন করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানা গেছে, তার সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৈঠকস্থলের বাই‌রে হাজারখা‌নেক বিএন‌পি নেতাকর্মী প্রায় এক ঘণ্টা আগ থে‌কে জ‌ড়ো হ‌তে থা‌কেন। অন‌্যদি‌কে অধ্যাপক ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক শে‌ষে একই ভেন‌্যু‌তে যৌথভাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বিএন‌পির নেতারা প্রেস ব্রিফিং করবেন। বিষয়‌টি নিশ্চিত করেন লন্ডনে বাংলাদেশ হাইক‌মিশ‌নের প্রেস মিনিস্টার আকবর হো‌সেন।

/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী