‘নির্বাচিত মেয়র’ হিসেবে ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ইশরাকের সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৫, ২১:৫৯আপডেট : ১৮ জুন ২০২৫, ২২:০২

‘নির্বাচিত মেয়র’ হিসেবে এডিস মশা ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার (১৮ জুন) দুপুরে নগর ভবন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে, মেয়র হিসেবে শপথ গ্রহণ ইস্যুতে সরকার সৃষ্ট নাগরিক ভোগান্তির সুরাহার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনাও দেন ইশরাক।

মতবিনিময় সভায়, ডেঙ্গুবাহিত রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে নগর স্বাস্থ্য সেবা সুনিশ্চিতকরণে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন ইশরাক। এছাড়াও করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য বিভাগগুলোর মধ্যে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। 

আলোচনা সভা শেষে ইশরাক হোসেন বলেন, আন্দোলনের মাঝে নাগরিক সেবা দিতে আমার নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা ডিএসসিসির বিভিন্ন আঞ্চলিক কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিয়ে এসেছে। যাতে চলমান আন্দোলনে নাগরিক ভোগান্তির সব দায়ভার আমার ওপর চাপিয়ে দেওয়া যায়। 

তিনি আরও বলেন, চলমান আন্দোলনের পক্ষে অবস্থানকারীদের ওপর কোনও অশুভ পক্ষ থেকে যদি ফ্যাসিস্ট হাসিনার মতো আচরণ করা হয় তাহলে আমি কথা দিচ্ছি, আমার সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে অবস্থান নেবো এবং তাদের সব চক্রান্তের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। 

বিএনপির এই নেতা বলেন, নগরবাসীর যথাযথ নাগরিক সেবা প্রাপ্তিতে অন্তরায় সৃষ্টির জন্য অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতি ও চরম স্বেচ্ছাচারিতাই দায়ী।

ইশরাক হোসেন আরও বলেন, সিটি করপোরেশনের প্রতিটি বিভাগকে মাঠ পর্যায়ে সহযোগিতা করার জন্য বিএনপির নেতাকর্মীরাও প্রস্তুত আছে। শুধু একজন নির্বাচিত মেয়র হিসেবে নয় হাসিনার চরম নির্মমতার সময়েও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিটি করপোরেশনের বাসিন্দাদের নাগরিক সেবা নিশ্চিতে তাদের পাশে ছিলাম। অতীতে যারা ছিল, আমরা তাদের মতো চাপাবাজিতে বিশ্বাসী নই বরং নগরবাসীর বিভিন্ন সমস্যার সমাধানে বাস্তবভিত্তিক সমাধানে বিশ্বাসী।

উল্লেখ্য, এর আগে গত সোমবার (১৬ জুন) ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারী ও মঙ্গলবার (১৭জুন) ওয়ার্ড সচিবদের সঙ্গে ‘মাননীয় মেয়র’ লেখা ব্যানারে নগরভবনে আলোচনা সভা করেছেন ইশরাক হোসেন।

/এইচএস/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী