নির্বাচন কমিশন এমন কিছু করবে না, যেটা বিতর্কিত হয়ে পড়ে: ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১৫:২৭আপডেট : ২৩ জুন ২০২৫, ১৫:২৭

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনারা (এনসিপি) কী চেয়েছেন, আপনাদের মার্কা আমার জানার বিষয় নয়। কিন্তু পত্রিকায় দেখেছি, দয়া করে সরকার ও নির্বাচন কমিশন এমন কিছু করবে না, যেটা বিতর্কিত হয়ে পড়ে। তাহলে নির্বাচনে সমস্যা তৈরি হতে পারে।

সোমবার (২৩ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনে উদ্যোগে ‘১৪, ১৮, ২৪ অবৈধ নির্বাচনে সহযোগী কর্মকর্তাদের আগামী নির্বাচনের কাজে অন্তর্ভুক্ত না করার দাবি’তে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে বেছে নিতে দিন কারা সরকার গঠন করবে, কারা নিরপেক্ষভাবে ক্ষমতা গ্রহণ করবে— সেই সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দিন। জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবে না। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। অতীতে শেখ হাসিনা কাজ করতে দেয়নি, তার পরিণাম জেলখানা, তার পরিণাম মামলা।

নেতাকর্মীদের উদ্দেশে সাবেক চিফ হুইপ বলেন, তাই আপনাদের উদ্দেশে বলতে চাই— এখন হাসিনা নেই, এরশাদ নেই, এখন হারুন ও বিপ্লব নেই। এখন বাংলাদেশে আছেন ড. মোহাম্মদ ইউনূসের মতো একজন সজ্জন ব্যক্তি। প্রতীকের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়ে দেশে সেই দল সরকার গঠন করবে, যে দল শহীদদের আত্মত্যাগকে সফল করেছে। সেই সংগ্রামী দলগুলো নিয়ে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে।

সাবেক নির্বাচন কমিশনার নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করায় আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে ফারুক বলেন, সাবেক নির্বাচন কমিশনার নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শুধু তাদেরকে গ্রেফতার করলেই হবে না। আরও যারা আছে, যারা আমার দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, যারা এদেরকে সহযোগিতা করেছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য একেএম মোজাম্মেল হক প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী