ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনকে শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৫, ১৮:৫৫আপডেট : ২৮ জুন ২০২৫, ১৮:৫৫

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।

শনিবার (২৮ জুন) বিএনপির ঢাকা মহানগর দফতর বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক (যুগ্ম আহ্বায়ক মর্যাদা) সাইদুর রহমান মিন্টুর সই করা নোটিশে বলা হয়, ‘গত ১৭ জুন ৬/৩ নয়াপল্টন নিবাসী জহিরুল ইসলাম রুমি আপনার বিরুদ্ধে এক চিঠিতে বেশকিছু অভিযোগ করেছেন। অভিযোগের মধ্যে রয়েছে— (১) অভিযোগকারীর বাড়ি পুনরায় দখলের চেষ্টা, (২) প্রাণনাশের হুমকি, (৩) অভিযোগকারী ও তার স্ত্রীর নামে বনানী ও যাত্রাবাড়ী থানায় মিথ্যা, হয়রানিমূলক হত্যা ও চাঁদাবাজির মামলা দায়ের করতে অন্যকে প্ররোচিত করা, (৪) আপনি এবং আপনার ভাবি কর্তৃক ভুয়া আইনজীবী, ভুয়া সাংবাদিক দিয়ে বাড়ি দখলের চেষ্টা এবং অনলাইন ও নিউজ মিডিয়াতে মিথ্যা তথ্য প্রচার ইত্যাদি।’

নোটিশে আরও উল্লেখ করা হয়, ‘ইতোপূর্বে (৫ আগস্ট পরবর্তী সময়ে) একবার ওই ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে মহানগরের শীর্ষ নেতারা কর্তৃক আপনাকে মৌখিকভাবে সতর্ক করার পরেও বিষয়টি অব্যাহত রয়েছে।’

নোটিশে বলা হয়, ‘অভিযোগের প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে নোটিশ প্রাপ্তির চার কর্মদিবসের মধ্যে লিখিতভাবে মহানগর কার্যালয়ে জবাব দেওয়ার জন্য বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশক্রমে আপনাকে অনুরোধ জানানো হলো।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী