নির্বাচন বানচাল করতে পরিকল্পিত হত্যাকাণ্ড হচ্ছে: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৫, ১৬:৪৭আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৬:৪৭

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে যেন গণতন্ত্রের উত্তরণ না হয়, নির্বাচন না হয়, তার জন্য মিটফোর্ডের হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। শুধু তাই নয়, চাঁদপুরে মসজিদে ইমামের ওপর হামলা। খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা, সবই নির্বাচন বানচাল ও দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্যই ঘটানো হচ্ছে।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে এক সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, মিটফোর্ডে যে মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। আইনশৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, অবিলম্বে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন।

তিনি বলেন, যে ছেলেটি নিহত হয়েছে, সে যুবদলের কর্মী। তাকে উদ্দেশ্য করে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে; যাতে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ না হয়। নির্বাচন যেন না হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দলের নেতা বলেছেন, বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নাই। যারা নির্বাচন পিছাতে চায়, তাদের উদ্দেশ্য গণতন্ত্রের পক্ষে না।

এই বিএনপি নেতা বলেন, অনেকেই বলে সংস্কার ছাড়া নির্বাচন হলে তারা বাধা দেবে। বাংলাদেশের স্বৈরতন্ত্র পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেটি যদি না হয়, তাহলে যারা বাধা দেবে তাদের নাম ইতিহাসে লেখা থাকতে হবে স্বৈরাচারের দোসর বলে।

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন, শ্লোগান দিচ্ছেন তাদের বলবো, বুঝে-শুনে কথা বলবেন। এ দেশের গণতন্ত্রের জন্য বিএনপি যে রক্ত দিয়েছে তা অপূরণীয়। বাংলাদেশের গণতন্ত্র বর্তমানে স্বৈরতন্ত্রের হাতে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে আহ্বান জানাই।

/এসএ/আরকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী