গণঅভ্যুত্থানের সব শক্তি ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইশরাকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৫, ২২:২৯আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২২:২৯

গণঅভ্যুত্থানের সব শক্তি ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (১৬ জুলাই) রাত ৯টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

পোস্টে ইশরাক লেখেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও গণহত্যাকারী আওয়ামী লীগের বাধা প্রদান, হামলা এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, গাড়িতে আগুন দেওয়াসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই রকম একটি পরিস্থিতিতে গণঅভ্যুত্থানের সকল শক্তি ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।

ইশরাক আরও বলেন, নিজেদেরকে একে অপরের শত্রু হিসেবে চিহ্নিত করে আওয়ামী দানবকে পুনর্গঠনের সুযোগ না করে দেই। বোধ করি, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু কারা সেটি আবারও স্পষ্ট হয়েছে।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী