তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ জুলাই ২০২৫, ২৩:১৫আপডেট : ২০ জুলাই ২০২৫, ২৩:১৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে হাজারো নেতাকর্মী নিয়ে মশাল মিছিল করেছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রবিবার (২০ জুলাই) বংশাল থানা এলাকায় অবস্থিত নয়াবাজার নবাব ইউসুফ মার্কেটে বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট ও নাইটিংগেল মোড় হয়ে নয়াপল্টনে ভাসানী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

এসময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার পর ভিডিওটি ভাইরাল করা হয়। ভাইরাল করার সঙ্গে সঙ্গে রাজাকার ও আলবদর বাহিনী, নতুন দল এনসিপি ও রাষ্ট্রীয় প্রচারযন্ত্র সবাই মিলে বিএনপির দিকে প্রচারযন্ত্র তুললো। আমাদের নেতা  তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার সাহস দেখালো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে অসম্মান করলো।

তিনি বলেন, আজকের বিক্ষোভ-মিছিলের কথা আমাদের নেতা  বলে দেয়নি। আমাদের নেতাকে নিয়ে যখন কটূক্তি করা হবে, সেটি অবশ্যই দেশের কোটি জনগণের মনে দাগ কাটবে। এটাই স্বাভাবিক।

ইশরাক হোসেন বলেন, এই জামায়াত-শিবির ও এনসিপি একই সূত্রে গাথা। তারা চায় না দেশের সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। যাতে করে তারা বলতে পারে দেশে নির্বাচনের পরিবেশ নেই। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলেছে। যদি ফেব্রুয়ারির একদিনও নির্বাচন পেছানো হয়, তাহলে এই সরকারকে আমরা আর এক ঘণ্টাও রাখবো না। পিআর পদ্ধতি মানে আমি জানবোই না আমি কাকে ভোট দিচ্ছি। পিআর বাংলাদেশের জনগণ মানবে না।

কক্সবাজারে সমাবেশে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর করা কুরুচিপূর্ণ মন্তব্য নিয়ে ইশরাক বলেন, তার মুখের কোনও লাগাম নেই। সে শুরু থেকেই যা ইচ্ছা তা বলে যাচ্ছে। আমাদের নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করে যাচ্ছে। ইউনিভার্সিটির ছেলেরা তাকে ডার্বি নাসির কেন বলে জানি না। 

এনসিপি নেতা নাসিরকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির তরুণ এই নেতা বলেন, এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই। মুখ সামলে কথা বলেন। না হলে আপনাদের রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে রাজনীতির ইতি টেনে দেবো। নাহিদ উপদেষ্টা থেকে সরে গিয়েছে কিন্তু আসিফ আছে। স্বৈরাচার শেখ হাসিনার কাছের সচিবদের তারা পাশে এনে বসাচ্ছে। আমরা দীর্ঘদিন মায়া-মমতা দেখিয়ে কোনও কথা বলিনি।

এসময় তিনি দেশের জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশে মব জাস্টিস রুখে দেওয়ার আহ্বান জানান।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি