মাইলস্টোনে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় তারেক রহমানের পরিবারের দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৫, ০৪:২৯আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৪:২৯

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সুস্থ্যতা কামনা করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পরিবারের পক্ষ থেকে বিশেষ এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

রাজধানী ঢাকায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার (২২ জুলাই) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন— বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, বিএনপি চেয়ারপার্সন-এর নিরাপত্তা বিষয়ক টিমের চীফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.), বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের কর্মকর্তা অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী। গুলশান কার্যালয়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির খান।

এদিকে, রাজধানী ঢাকার ভাষানটেক এতিমখানা, মিরপুরের বাউনিয়াবাদ মহিলা মাদ্রাসা এতিমখানা, নারায়ণগঞ্জে সোনারগাঁও এতিমখানা, বগুড়ার গাবতলী উপজেলাতে পদ্মপাড়ায় মসজিদে আর রহমান, লাঠিগঞ্জ অন্ধ মাদ্রাসা ও এতিমখানা এবং পদ্মপাড়া কারিগরি এতিমখানা-সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী