এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপিসহ সব দল: সালাহ উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৫, ১৮:৩৪আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৯:২৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, যত বাড়ই হোক, এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীমন্ত্রিত্বের পক্ষে বিএনপিসহ সব দল। এতে ফ্যাসিবাদি ও স্বৈরাচারী প্রথা কমতে পারে। তাছাড়াও নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানগুলোতে এ নিয়ম চালু থাকা উচিত। সংবিধানের মূলনীতিতে কমিশনের প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত। তবে পঞ্চম সংশোধনীতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের ধারা রাখার পক্ষে বিএনপি। পুলিশ সংস্কার কমিশন গঠন নিয়েও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দলটি একমত।

রবিবার (২৭ জুলাই) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, মূলত কোনও শাসক যেন স্বৈরাচারী ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ না পান, সে জন্য আমরা এক ব্যক্তির ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকার বিপক্ষে। টানা বা বিরতি দিয়ে যেভাবে হোক প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি হবে না। অধিকাংশ রাজনৈতিক দলই এ বিষয়ে একমত বলে তিনি জানান।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ কমিশন গঠনের বিষয়ে সবাই একমত। মূলত শৃঙ্খলা রক্ষার জন্যই এ কমিশনের প্রস্তাব উঠেছে। কোনও পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার তদন্ত করা হবে। কমিশনের মৌলিক দায়িত্ব কী হবে তাও আইনের মাধ্যমে নির্ধারিত হবে। সেখানে একমত হয়েছে দলগুলো। আমরা বলেছি, পুলিশ বিভাগের কর্মকাণ্ড জবাবদিহির আওতায় আনতে হবে। তারা যেন মানবিক হয়।

তিনি বলেন, নারী আসনে বিদ্যমান ১০০ জনের আনুপাতিক করার পক্ষে আমরা মত দিয়েছি। তবে কিছু আসনে সরাসরি নির্বাচন করে আসা দরকার। তাই এবারের নির্বাচনে যে দল ৩০০ আসনে মনোনয়ন দেবে তারা যেন ৫ শতাংশ আসনে নারীদের মনোনয়ন দেন। পরবর্তী সময়ে ১০ শতাংশ এবং পর্যায়ক্রমে পরবর্তী পার্লামেন্টে আরও বাড়ানো যেতে পারে।

আগামী নির্বাচনের তারিখ নিয়ে তিনি বলেন, এ বিষয়ে নিশ্চয়ই সরকার বলবে। সরকারের উচিত এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানানো।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস