শিগগিরই নির্বাচনের স্পষ্ট ঘোষণার আশা বিএনপির, জমিয়তের সঙ্গে বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৫, ২১:২২আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ২১:২২

জমিয়তে উলামায়ে ইসলাম-এর সঙ্গে সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসন অফিসে বৈঠক করেছে বিএনপি।

বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, আমাদের মধ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রামে একসাথে ছিলাম। এই পরিস্থিতিতে যেসব বিষয় প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপি একমত।

তিনি বলেন, আমরা ফ্যাসিবাদের পতন করতে সক্ষম হয়েছি কিন্তু এখনও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করতে পারিনি। অবিলম্বে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করতে হবে।

নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কার্যক্রম সম্পন্ন হচ্ছে, মানুষ এখন নির্বাচন চায়। আমরা সবাই আওয়ামী লীগের যত অপরাধ আছে সবকিছুর বিচার চাই। বর্তমানে নির্বাচন বিলম্বিত হওয়ার যুক্তিসংগত কোনও কারণ আমরা দেখতেছি না।

তিনি বলেন, আমরা আশা করি, খুব শিগগিরই সরকার নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রাখবে। নির্বাচনকে অর্থবহ করার জন্য আমাদের মধ্যে আলোচনা হয়েছে।

মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের মধ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও আগামী নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।"

তিনি বলেন, বাংলাদেশের জাতীয় ইস্যুগুলোতে জাতীয় ঐক্য অপরিহার্য। আমরা দ্রুত নির্বাচন চাই, এমন কিছু করা উচিত হবে না যাতে নির্বাচন অনিশ্চয়তার কবলে পড়ে।

জমিয়তনেতা বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস খোলা হচ্ছে, সেটি নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। অন্তর্বর্তী সরকারের উচিত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী