জনগণ ও সরকারের মানসিক সংস্কার দরকার: সালাহ উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৫, ২০:৩৯আপডেট : ১০ আগস্ট ২০২৫, ২১:০৯

সরকার ও জনগণের মানসিক সংস্কার ছাড়া রাষ্ট্র কাঠামোর সংস্কার সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি এমন হতে হবে, আমরা প্রতিদিন সংস্কারের মধ্য দিয়ে যাবো, একটি জনকল্যাণমুখী সংস্কারের মধ্য দিয়ে যাবো, একটি জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য কাজ করবো।

রবিবার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে ছাত্র গণঅভ্যুত্থানে আহত, ক্যানসার আক্রান্ত রোগী ও অসহায়-অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহ উদ্দিন বলেন, আমরা এখন রাষ্ট্রীয়ভাবে একটা কথা শুনি, সংস্কার হচ্ছে। রাষ্ট্র কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত মানবিক রাষ্ট্রব্যবস্থা পরিচালিত হয়। কারণ এই রাষ্ট্রব্যবস্থাটা যারা পরিচালনা করবে, তাদের মানসিক সংস্কার হওয়া দরকার, জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার, আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার। এই সমাজের মানুষের, রাজনৈতিক নেতাদের– যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের, সম্মিলিতভাবে সবার মানসিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যদি রাষ্ট্র কাঠামো সংস্কার বাস্তবায়ন করতে পারি তাহলেই আমরা একটা কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পাবো।

তিনি বলেন, সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান পেলাম। সেই সংবিধানের মাধ্যমে যে সরকারব্যবস্থা গঠিত হবে, সেই ব্যবস্থা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার এবং দৃষ্টিভঙ্গি না পাল্টালে এবং অপরপক্ষে যারা রাষ্ট্রের জনগণ তাদেরও দৃষ্টিভঙ্গি না পাল্টালে মানবিক রাষ্ট্র হবে কীভাবে? আমরা জনগণ হিসেবে যদি মনে করি, সব দায়িত্ব সরকারের, সেটা একটা ভুল ধারণা। রবার্ট কেনেডি যখন প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি বলেছিলেন আমি তিন জেনারেশনকে কিছু দিতে পারবো না, হয়তো থার্ড জেনারেশনকে কিছু দিতে পারি।

তিনি বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি এমন হবে, সরকার আমাদের জন্য কী করে তা নয়, জনগণ দেশের জন্য কী করবে সেটাও ভাবতে হবে। তাহলেই আমরা সরকার ও জনগণ মিলে একটা কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা, সরকারব্যবস্থা, সমাজব্যবস্থা গতিশীল করতে পারবো।

তিনি বলেন, স্বাধীনতার শহীদদের, মুক্তিযোদ্ধাদের, ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের যে স্বপ্ন ছিল, আমরা যাতে সেই সমাজ নির্মাণ করতে পারি। যারা আজ পঙ্গুত্ববরণ করেছেন, তাদের সন্তানরা যেন কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্রব্যবস্থা দেখে যেতে পারেন। শত-সহস্র শহীদের রক্তের আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ করতে হবে।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও সদস্য জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় আলোচনা সভায় আরও ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী