আওয়ামী লীগ মানুষকে নিঃশেষ করে দিয়েছে: এ্যানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৫, ১৯:৪৮আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৯:৪৮

ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কিনা সন্দেহ আছে। তারা সেই অধ্যায় তৈরিই করেনি, পরিবেশ রাখেনি। তারা দুর্নীতি, দুঃশাসন চালিয়ে— দেশের মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে। গণতন্ত্র কিংবা দেশ না, দুর্নীতি আর ক্ষমতাই ছিল তাদের মূল প্রায়োরিটি।

সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে যুব সংহতি আয়োজিত ‘গণ-অভ্যুত্থানে তরুণদের স্বপ্ন-প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বে তিনি।

তিনি বলেন, মানুষের কোনও কিছু রিসিভ করার প্রবণতা কমে যাচ্ছে। ১৭ বছরের অত্যাচার গুম-খুন থেকে ইচ্ছে করলেই আমরা বের হতে পারছি না। যারা অকারণে রাজনীতি করে, তারা এটাকেই রাজনীতি বলে মনে করছে। তবে এটা আমাদের রাজনীতি নয়। ১৭ বছরে কতটা নির্যাতনের শিকার হয়েছি, তা ৩৬ দিনের জার্নি বুঝিয়ে দিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন করা জরুরি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর অনেকে লোভে পড়েছে। টেন্ডার-ট্রান্সফারের জন্য কাউকে জিম্মি করে কেউ যদি ভাবে পার পেয়ে যাবে, তবে সেটা দুরাশা। এভাবে কিছু অর্জন করলে তার পরিণতি হবে ডাস্টবিনে।

বিএনপির এই নেতা বলেন, নতুন যে রাজনৈতিক দল এসেছে, তাদের সঙ্গে বারবার আলোচনায় বসা উচিত ছিল। পরামর্শ দেওয়া উচিত ছিল, কিন্তু সরকার সেই পরিবেশ তৈরি করেনি।

আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের তরুণদের পথভ্রষ্ট করেছে। অভ্যুত্থানের তাৎপর্য তারা ধারণ করতে পারেনি। আমরা শর্তহীনভাবে সমর্থন দিয়েছিলাম, কিন্তু তারা তা বোঝেনি। মনন ও দূরদর্শিতার অভাবেই তারা ব্যর্থ হয়েছে। এই সরকার একটি পক্ষ অবলম্বন করেছে। জনগণের ওপর ভর করার বদলে অল্প কিছু তরুণদের ওপর নির্ভর করেছে, যার ফলে তারা বিতর্কিত হয়ে উঠেছে। এই এক বছরের মধ্যে এত বিতর্কিত হওয়া অনাকাঙ্ক্ষিত। তরুণ প্রজন্মকে হতাশায় ডুবিয়ে দেওয়া অনেক বড় অপরাধ।

/এসএ/এপিএইচ/ 
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি