বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান এ্যানির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৫, ১৮:২১আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৮:২১

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে  ইস্পাত ঐক্য গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির জাতীয় যুব সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এ ক্ষেত্রে সব পক্ষকেই কিছু ছাড় দিতে হবে। কারণ জুলাই আমাদের শিখিয়েছে— কীভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়। কীভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হয়। তবে  ৫ আগস্টের পর কিছু নেতা লোভে পড়েছেন। তা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। কারণ লোভের কারণে আমরা লাইনচ্যুত হওয়ার শঙ্কা রয়েছে। এক্ষেত্রে যুবকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এ্যানি বলেন, স্বাধীনতার পর রক্ষী বাহিনীর শাসন দেখেছি। আওয়ামী লীগের দুর্নীতি, গুম-খুন ও জিয়াউর রহমানের শাসনামল দেখেছি। তিনি যুবক থাকতেই শাহাদাৎবরণ করেছেন। বিএনপির চেয়ারপারসন তরুণদের নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমানও তরুণদের স্পিরিটকে ধারণ করেন।

জুলাইয়ে শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরও হত্যা করেছে। তারেক রহমান জুলাই আন্দোলন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। সবাইকে ঐক্যবদ্ধ করেন।

সম্মলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করছেন আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী