জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করেই সমাধান করবো: আমিনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৫, ০৩:৪৪আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৩:৪৪

জনগণের পাশে থাকার অঙ্গীকার করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আপনাদের সমস্যাকে নিজের সমস্যা ভেবেই সমাধানের চেষ্টা করবো। নির্বাচনের পরে যদি বিএনপি বিজয়ী হয়, তাহলে এই এলাকার মসজিদ, ঈদগাহ, খেলার মাঠ, পানি, ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন, গ্যাসসহ প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বাউনিয়াবাধ ডি- ব্লক ৫ নং ওয়ার্ডবাসীদের আয়োজনে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, আমি কোনও ক্ষমতায় নেই—শুধু এলাকার সন্তান ও রাজনৈতিক কর্মী হিসেবে, দলের দায়িত্ববোধ থেকে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আপনাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান যা সম্ভব আমি করবো, আর যেগুলো এখন করা সম্ভব নয়—ইনশাল্লাহ, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সেগুলো সমাধান করা হবে।

যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সমস্যার সমাধানে যদি দলের কোনও নেতা বা কর্মী এগিয়ে না আসে, তবে সরাসরি আমাকে জানান। যে নেতা জনগণের সমস্যাকে গুরুত্ব দেয় না, আমার কাছে তার কোনও মূল্য নেই। আমি এমন নেতাকেই দায়িত্ব দিতে চাই, যে জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করবে।

এসময় বৈঠক ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী প্রমুখ।

/এএজে/এমএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি