বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট গুলশান চেয়ারপারসনের বাস ভবন থেকে রওনা করে রাত ৮টায় তিনি বসুন্ধরা আবাসিকের এভার কেয়ার হাসপাতালে পৌঁছান।
বাসায় ফেরার পর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এডেজএম জাহিদ হোসেন বলেন, ‘তিনি (বেগম জিয়া) সব পরীক্ষা-নিরীক্ষার পর বাসায় এসেছেন। সুস্থভাবে ফিরে এসেছেন। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া পালন করেছেন। তারেক রহমান, তার সম্মানিত স্ত্রী, আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সবাই উদগ্রীব ছিলেন। বেগম জিয়া সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।’
বিএনপির মিডিয়া সেল জানায়, মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ১১টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্য রওনা করেন বিএনপি চেয়ারপারসন। রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় পৌঁছান।
রাতে মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, চিকিৎসকদের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভার কেয়ারে নেওয়া হয়।








