নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমাদের সংশয় রয়েছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৫, ১৪:৩৬আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৪:৩৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আমাদের সংশয় রয়েছে। এটা কতটা অবাধ ও সুষ্ঠু হবে, তা নিয়ে আমরা প্রশ্ন করেছি। কারণ, যদিও নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, তবুও প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে, যারা অবাধ নির্বাচন বিঘ্নিত, নির্বাচন যাতে না করা যায় সেটা করতে নানা ধরনের কলাকৌশল ও সুদূর প্রসারী ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। 

রবিবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুই নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ। 

রুহুল কবির রিজভী বলেন, ‘কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সব কিছু বিবেচনায় নিয়ে স্বচ্ছতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। রোডম্যাপ অনুযায়ী তারা নির্বাচন নিয়ে কাজ করছেন এবং পিআর পদ্ধতি নিয়ে কিছু দল যে বক্তব্য দিয়েছে, সেটাও তাদের জানা।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, এই মুহূর্তে পিআর পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের নেতারা এই বিষয়ে বিস্তারিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছেন। সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী নির্বাচন কমিশন তাদের কাজ করছে।’

রিজভী বলেন, ‘মূলত আমাদের আলোচনা ছিল ২০৩০ ভিশন নিয়ে, যেখানে প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত একটি প্রতিশ্রুতি ছিল। আমরা জানতে চেয়েছি প্রবাসীরা কি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে কিনা। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে তারা কাজ করছেন। এছাড়াও, সীমানা পুনর্নির্ধারণের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কেও কমিশনের বক্তব্য আমরা শুনেছি। তবে, আমরা কোনও নির্দিষ্ট আসন বা এলাকা নিয়ে কথা বলিনি। আমরা সামগ্রিক প্রস্তুতির বিষয়েই জানতে এসেছিলাম।’

জাতীয় পার্টির নিবন্ধন নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘না, এসব নিয়ে আলোচনা হয়নি। এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার, তারা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা স্পেসিফিক কিছু বলিনি। এখানে ইন্ডিভিজুয়াল যারা এগ্রি হচ্ছেন, তাদের কাছ থেকে কমিশন পার্সোনাল হিয়ারিং নিচ্ছেন। পপুলেশন ও অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট—এই দুই বিষয়ে সমন্বয় রেখেই কাজ করছেন বলে তারা জানিয়েছেন।’

সম্প্রতি জাতীয় পার্টির নিবন্ধনের বিষয় ও গণঅধিকার পরিষদের প্রধানের ওপর হামলার বিষয়ে রিজভী বলেন, ‘জাতীয় পার্টির নিবন্ধনের বিষয় নিয়ে আমাদের কোনও আলোচনা হয়নি। আমরা মনে করি নির্বাচন কমিশন কারও রেজিস্ট্রেশন নিবন্ধন করা, না করা, কী প্রক্রিয়ায় করবেন, না করবেন, সেটার সামগ্রিকভাবেই সংবিধান দ্বারা তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার আলোকে তারা সেটা বিবেচনা করে। তাদের ক্ষমতায় তারা সেই দায়িত্বটা পালন করবে। এটা নির্বাচনের অন্তরায় নয়। এটি বিচ্ছিন্ন ঘটনা। প্রতিবেশী দেশ ভারতেও এমন ঘটনা ঘটে, কিন্তু তাতে গণতন্ত্র ব্যাহত হয় না। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরের ওপর হামলা নিন্দনীয়। তার রাজনৈতিক পরিচিতি আছে, তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন। আমরা এর নিরপেক্ষ তদন্ত চাই এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

আগামী নির্বাচন এই কমিশনের অধীনে সুষ্ঠু হবে বলে বিএনপি বিশ্বাস করে কিনা, জানতে চাইলে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা যতবার এসেছি এবং তাদের পদক্ষেপগুলো দেখেছি, তাতে আমরা আশা রাখি, এই কমিশন একটি সুষ্ঠু, ইনক্লুসিভ এবং অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনা করতে পারবে। এখন পর্যন্ত তাদের আন্তরিকতার কোনও অভাব দেখিনি।’

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি