আর্থিকভাবে অসচ্ছল ১৭ শিক্ষার্থীর পাশে কবি নজরুল কলেজ ছাত্রদল

বাংলা ট্রিবিউন রির্পোট
১৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩১

কবি নজরুল সরকারি কলেজের ১৭ জন শিক্ষার্থীর ফর্ম ফিলাপে আর্থিকভাবে সহযোগিতা করেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।

সোমবার (১৫ সেপ্টেম্বর) কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দফতর সম্পাদক) জামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আর্থিক সহযোগিতা প্রাপ্ত সবাই কবি নজরুল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের পরীক্ষার্থী। এরমধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৫ জন, বাংলা বিভাগের ২ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩ জন, ইংরেজি বিভাগের ২ জন, হিসাববিজ্ঞান বিভাগের ১ জন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১ জন, প্রাণীবিদ্যা বিভাগের ১ জন, রসায়ন বিভাগের ১ জন এবং গণিত বিভাগের ১ জন শিক্ষার্থী রয়েছে।

এদিকে শিক্ষার্থীদের ফর্ম ফিলাপে আর্থিকভাবে সহযোগিতা করে সাধারণ শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছে ছাত্র সংগঠনটি। কবি নজরুল কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘অস্বচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করে ছাত্রদল ক্যাম্পাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা প্রত্যাশা, ক্যাম্পাসের প্রত্যেকটা ছাত্র সংগঠন শিক্ষার্থীদের প্রয়োজনে ছাত্রদলের মতো এভাবে পাশে দাঁড়াবে।’

শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রদল একটি শিক্ষার্থীবান্ধব ছাত্র সংগঠন। এখানে সবার আগে শিক্ষার্থীদের মতামত ও চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়। ছাত্রদল শিক্ষার্থীদের পাশে সব সময় ছিল, ভবিষ্যতেও সব ধরনের প্রয়োজনে পাশে থাকবে, ইনশাল্লাহ।’

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, ‘কবি নজরুল কলেজ ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং যেকোনও প্রয়োজনে সব সময় সোচ্চার। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা থেকে শুরু করে একজন শিক্ষার্থী ঠিকঠাকভাবে পড়াশোনার জন্য যত ধরনের সুযোগ-সুবিধার প্রয়োজন, আমরা তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চটুকু কাজ করছি।’ 

ছাত্রদলের এই নেতা আরও বলেন, ‘এবার আমরা কবি নজরুল কলেজের ১৭ জন শিক্ষার্থীর ফর্ম ফিলাপে আর্থিকভাবে সহযোগিতা করেছি। এতে আমাদের সহযোগিতা করেছেন পুরান ঢাকার ব্যবসায়ী মো. সালেক ভাই। কবি নজরুল কলেজের আরও কারও যদি সহযোগিতার প্রয়োজন হয়ে তাকেও আমরা সহযোগিতা করতে প্রস্তুত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক