বিপ্লবী সংগঠন না থাকলে বিপ্লব হয় না: মির্জা ফখরুল

ঢাবি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ যে হতাশা এসেছে তার মূল কারণ সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন না থাকলে বিপ্লব হয় বলে আমার মনে হয় না।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বাংলা অ্যাকাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রয়াত রাজনীতিবিদ ও লেখক বদরুদ্দীন উমরের শোকসভায় তিনি এসব কথা বলেন। শোকসভাটি শুরু হয় বিকাল সাড়ে ৩টা নাগাদ। বদরুদ্দীন উমরের স্মরণে বক্তব্য দেন দেশের বিভিন্ন লেখক, অ্যাক্টিভিস্ট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বদরুদ্দীন উমরকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আমি বহু আগে থেকেই তার ভক্ত, তার লেখাগুলো পড়তাম। আমার বাবার কাছে তার বাবার সম্পর্কে জেনেছি। বদরুদ্দীন উমর মৃত্যুর আগ পর্যন্ত তাদের যে আদর্শ, তাদের লড়াই-সংগ্রাম, সেটা তিনি করে গেছেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সময়ে যারা রাজনীতি করছেন তারা বদরুদ্দীন উমরের কাছে অনেক ছোট। তিনি কখনও কম্প্রোমাইজ করেননি। আজ যারা নতুন প্রজন্মের তারা বদরুদ্দীন উমরের কাছ থেকে কতটুকু নিতে পেরেছেন আমার জানা নেই।

তিনি বলেন, বদরুদ্দীন উমর বলতেন- সংগঠন সংগঠন সংগঠন। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে।

/আরকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী