দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গুরুত্বপূর্ণ সংস্কার: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন দুর্নীতি নির্মূল করা। লক্ষ্য করুন দুর্নীতির ফলে কারা লাভবান ও কারা ক্ষতিগ্রস্ত? দুর্নীতির ফলে লাভবান হয় দেশের ধনীরা। দুর্নীতি নির্মূল করাই হবে গুরুত্বপূর্ণ সংস্কার।

শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক-বিমা পেশাজীবী পরিষদের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, দেশের একটি গোষ্ঠী যারা ধনি—শুধু তাদের জন্য আমরা কাজ করি, তাদের উন্নয়নের জন্য চেষ্টা করি, তাদের সুবিধার জন্য আমরা আইন প্রণয়ন করি, তাদের লোপাট করে দেওয়ার জন্য যদি আমরা সহায়তা করি। দেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যদি দরিদ্র মানুষকে শোষণ করে, অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়, তাহলে এই দেশের ১৮ কোটি মানুষ কিন্তু বেঁচে থাকতে পারবে না। 

তিনি বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে আওয়ামী সরকার। এটা গ্রামের সাধারণ মানুষ বুঝবে না। আমি বোঝার জন্য বলেছি, যেই টাকা পাচার করে নিয়ে গেছে তা দিয়ে ১০০টি পদ্মা সেতু তৈরি করা যেতো। ২৩৪ বিলিয়ন ডলার বাংলাদেশের ৫ বছরের বাৎসরিক বাজেটের সমান। যেগুলো এই দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষের টাকা। যেটাই হচ্ছে বাস্তবতা এবং এই বাস্তবতা বাংলাদেশের মানুষকে সত্যিকারভাবে বুঝতে হবে।

/এসএ/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি