পলাতক ফ্যাসিস্টরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ব্যাহত করতে ভাঙচুর চালিয়েছে: সালাহ উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৫, ২০:২৯আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ২০:৩২

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পলাতক ফ্যাসিস্ট বাহিনী দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ব্যাহত করতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।’

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আইইবি মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ‘ভালো রাজনীতি সব সময় খারাপ রাজনীতির দ্বারা প্রতিস্থাপিত হয়। প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে অ্যাবকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘রাজনীতিবিদদের দেশ বিনির্মাণে প্রযুক্তি নির্ভর হতে হবে। বাংলাদেশকে উন্নত করতে প্রতিটা সেক্টরে সঠিক ম্যানপাওয়ার নির্ধারণ করতে হবে। বাংলাদেশকে উন্নত করতে প্রকৌশলীদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। আমরা স্বপ্ন দেখি বাস্তবায়ন করার জন্য। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উৎপাদনমুখী রাজনীতি ও উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালুর কথা বলে গেছেন।’

বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য একটি মহল সার্বক্ষণিক চেষ্টার পাশাপাশি নির্বাচন আটকাতে পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেন সালাহ উদ্দিন আহমদ।

সভাপতির বক্তব্যে অ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, ‘বিদ্যুৎ সেক্টর, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, এআই (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স), এমএল (মেশিন লার্নিং), ব্ল-ইকোনমি, জলবায়ু পরিবর্তনে টেকসই ব্যবস্থা, খনিজ সম্পদের সঠিক ব্যবহার ইত্যাদি বিষয়ে আমাদের দীর্ঘ ও স্বল্প মেয়াদি পরিকল্পনা আছে। জনগণ গণতান্ত্রিক উপায়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা বাস্তবায়ন করবো।’

অ্যাবের আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু ও প্রকৌশলী শফিউল আজম ফাহিমের সঞ্চালনায় সভায় মিডিয়া উপকমিটির আহ্বায়ক ও আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, মিডিয়া উপ কমিটির সদস্য সচিব প্রকৌশলী কে. এম. ফারজাদুল ইসলাম মিরনসহ শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

/এসটিএস/এম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে