ফ্যাসিস্টের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ অক্টোবর ২০২৫, ১৯:৩২আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৯:৪৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ফ্যাসিস্ট চক্র জনগণের আন্দোলনকে ভয় পেয়ে ষড়যন্ত্র করছে। পোশাক কারখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আগুন দিয়ে তারা জনগণের মধ্যে ভীতি সঞ্চারের চেষ্টা করছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়ায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলন।

আমিনুল হক বলেন, বিএনপি একটি মানবিক ও জনগণের দল—যারা কখনও ধ্বংস নয়, উন্নয়ন ও মানবসম্পদের বিকাশে বিশ্বাস করে। গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনাও দেন তিনি।

বিএনপির এই নেতা জানান, ঢাকা-১৬ আসনের দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবার কথা ভেবে গত দুই মাস ধরে রূপনগর ও পল্লবী এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নাক, কান, গলা, চক্ষু, গাইনি, শিশু, ডেন্টাল ও চর্মরোগীদের নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। 

জনগণের পাশে থাকা, তাদের কষ্টে-দুঃখে সহযোগিতা করা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ বলেও মন্তব্য করেন তিনি। 

এর আগে তিনি পল্লবীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টুসহ স্থানীয় নেতারা।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী