নওগাঁ-২ আসনে আলোচনায় বিএনপির নাজিবুল্লাহ চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ নভেম্বর ২০২৫, ০০:১৮আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০০:১৮

নওগাঁ–২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে বিএনপির তরুণ নেতা নাজিবুল্লাহ চৌধুরী দীর্ঘদিন সক্রিয়ভাবে কাজ করছেন। সেখানের স্থানীয় কর্মীদের মধ্যে আলোচনায় রয়েছেন তিনি।

রবিবার (৯ নভেম্বর) এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, আমার নির্বাচনি এলাকায় বিগত ২২-২৩ বছর ধরে অনগ্রসর মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করছি। বিএনপির একজন কর্মী হিসেবে দলের ঘোষিত সব কর্মসূচিতে থেকেছি। ৩১ দফার মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তারেক রহমান যে কর্মসূচি দিয়েছেন, সে আলোকেই আমরা কাজ করছি। 

তিনি বলেন, বিগত শেখ হাসিনার সরকারের সময়ে সমস্ত জুলুম-নির্যাতন মোকাবিলা করেই এলাকার মানুষের পক্ষে কাজ করেছি। এখানকার স্কুল-কলেজসহ অবকাঠামোগত উন্নয়ন ও মেহনতি মানুষের বিপদ-আপদে পাশে থেকেছি। তাই আমার বিশ্বাস দল থেকে মনোনয়ন পাবো।

নাজিবুল্লাহ চৌধুরী আরও বলেন, মনোনয়ন পেলে আশা করি বিপুল ভোটে জয়লাভ করবো। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, এবারের নির্বাচন অন্যান্য যে কোনও বছরের চেয়ে কঠিন হবে। তাই মানুষের ভালোবাসার মাধ্যমে মন জয় করেই তাদের কাছে যেতে চাই।

বিএনপির এই নেতা বলেন, সে দিক বিবেচনা করলে এ মুহূর্তে ক্লিন ইমেজ ধরে রেখে মানুষের পাশাপাশি থেকে এ আস্থাটুকু অর্জন করতে পেরেছি বলে আমার বিশ্বাস। আমি মনে করি জনগণ আমাকে নিঃস্বার্থভাবে সুচিন্তিত রায় দেবে।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী