বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী: রুহুল কবির রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৫, ২০:৩৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ২০:৩৭

বাংলাদেশ জাতীয়তবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

 বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসার প্রসঙ্গ টেনে রহুল কবির রিজভী বলেন, “যিনি নিজের দেশ, মাটি, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, জনগণের ভালোবাসা তার প্রতি থাকবে, এটাই স্বাভাবিক। সেই ভালোবাসার প্রকাশ বর্তমানে স্পষ্ট।”

রিজভী বলেন, “রাজনৈতিকভাবে অন্যায় দাবির মুখেও দেশের স্বার্থে অনেক সিদ্ধান্ত মেনে নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে যেন কোনও সহিংসতা না ঘটে- এজন্য তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। আর যারা সহিংসতা ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল, তারাই ক্ষমতায় গিয়ে পরে সেই ব্যবস্থা বাতিল করেছে।”

তিনি বলেন, “জনগণের ওপর আস্থা না রেখে নিজের ইচ্ছামতো দেশ পরিচালনা করেছেন শেখ হাসিনা। খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাই দায়ী।”

জনগণের কষ্ট বাড়ে এমন কোনও সিদ্ধান্ত না নিতে এবং জনস্বার্থে কাজ করতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

/এমকে/এম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী