খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:০২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজ পর্যন্ত পত্রপত্রিকায় যা দেখলাম, উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা স্থিতিশীল অর্থাৎ খারাপ হয় নাই। আমরা আল্লাহর কাছে কামনা করবো, যেন খারাপ না হয়। এখন যেন অবস্থা একটু ভালোর দিকে যায়।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।   

উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, উনাকে (খালেদা জিয়া) আমাদের খুব প্রয়োজন। এই দেশের জন্য বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন, একজন স্বীকৃত অভিভাবক– যাকে বাংলাদেশের সব দল স্বীকার করে। এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, তারাও স্বীকার করেছে খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সব মানুষের অভিভাবক।

মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার অসুস্থতার সময় প্রমাণ হয়েছে তিনি শুধু আমাদের নেত্রী নন, তিনি এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক। আমি এ পর্যন্ত দেখি নাই, কোনও নেতা-নেত্রীর জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী।

তিনি বলেন, খুব কষ্ট লাগে যখন মনে হয়, আজ তার থাকার কথা এখানে, আমাদের নির্বাচনে কিংবা এ ধরনের অনুষ্ঠানগুলোতে। আমরা অতীতে দেখেছি, এখনও অনুভব করি। এখন পর্যন্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা আমাদের মনে আছে, মনে থাকবে, দেশনেত্রীর কথা আমাদের মনে আছে মনে থাকবে।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের