খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন, দোয়া প্রত্যাশা ডা. জাহিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৪১আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:৫১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকরা আশাবাদী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রতিদিনই খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। সার্বক্ষণিক তদারকি করছেন ডা. জুবাইদা রহমান।

তিনি জানান, প্রতিদিন সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের মেডিক্যাল টেস্টের রিপোর্ট নিয়ে মিটিং হয়। তাদের পরামর্শে চিকিৎসা পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটি তিনি ঠিকমত গ্রহণ করতে পারছেন।

ডা. জাহিদ অভিযোগ করেন, বিগত সরকার পরিকল্পিতভাবে যথাযথ চিকিৎসা না দিয়ে বেগম জিয়াকে অসুস্থতার দিকে ঠেলে দিয়েছিল। যে কারণে তার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে যায়। তাই এবার তিনি বেশ কঠিন সময় অতিক্রম করছেন। তবে আশার বিষয় হলো, গত কয়েকদিন আগেও তার যে শারীরিক অবস্থা ছিল, সেটি তিনি ধরে রাখতে পারছেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান ডা. জাহিদ।

গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭ নভেম্বর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউতে) স্থানান্তর করা হয়।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের