তারেক রহমানকে সংবর্ধনা দিতে উপযুক্ত মাঠ খোঁজা হচ্ছে: সালাহ উদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:২২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:২২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বেলা ১১টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। দেশে ফিরলে তাকে সংবর্ধনা দেওয়া হবে। এর জন্য বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিয়ে আমাদের নিরাপত্তা টিম সরকারের সঙ্গে সমন্বয় করছে। সরকারও বেশ সহযোগিতা করছে।

তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ঘিরে সারা দেশের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। ২৪ ডিসেম্বর রাতে ও ২৫ ডিসেম্বর সকালের মধ্যে আমাদের নেতাকর্মীরা কীভাবে বিমানবন্দরে পৌঁছবেন সে নির্দেশনাও ইতোমধ্যে দেওয়া হয়েছে। আমরা আশা করি, এই সংবর্ধনা বিগত ৫৫ বছর ও আগামী ৫৫ বছরের জন্যও ঐতিহাসিক এবং স্মরণীয় হয়ে থাকবে। তবে জনদুর্ভোগ যাতে না হয়, সে বিষয়টিও লক্ষ্য রাখা হচ্ছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক এবং মানুষের উপস্থিতি হবে স্মরণীয়।

/এমকে/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি