পায়ে হেঁটে, ট্রাক-বাস-মোটরসাইকেলে দলে দলে আসছেন নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫০

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক, বাস ও মোটরসাইকেলে কিংবা পায়ে হেঁটে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের দিকে ছুটে আসছেন বিএনপির নেতাকর্মী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান সপরিবারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেওয়া হবে।

ইতোমধ্যেই লাখো মানুষের সমাগম ঘটেছে ৩০০ ফিট এলাকায়। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর প্রায় সব এলাকা থেকে দল বেঁধে হেঁটে কিংবা বাস-ট্রাক-মোটরসাইকেলে করে স্লোগান দিতে দিতে ৩০০ ফিট ও বিমানবন্দরের দিকে যাচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পায়ে হেঁটে তারেক রহমানকে দেখতে আসছেন নেতাকর্মীরা (ছবি:  নাসিরুল ইসলাম)

সংবর্ধনা মঞ্চের সামনে ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত নেতাকর্মীরা।

তারেক রহমানকে সংবর্ধনা জানাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হেঁটে হেঁটে পূর্বাচলে এসেছেন বিএনপির নেতাকর্মীরা। তেমন একজন বিএনপির কর্মী সাত্তার মিয়া। তিনি পুরান ঢাকা থেকে জাতীয় পতাকা উড়িয়ে পায়ে হেঁটে ৩০০ ফিট সড়কে এসেছেন।

বাস-ট্রাক-মোটরসাইকেলে আসছেন অনেকে (ছবি: নাসরিুল ইসলাম)

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, আমি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি করা লোক। জীবদ্দশায় জিয়ার আদর্শ আর দেশপ্রেমে মুগ্ধ হয়ে আওয়ামীলীগ ছেড়ে বিএনপিতে এসেছি। এখন তার ছেলেকে দেখতে এখানে এসেছি। আশা করছি ছেলেও বাপের মতো হবে।

এদিকে ইতোমধ্যেই তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের আকাশসীমায় পৌঁছে গেছে। বিষয়টি তারেক রহমান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
বিএনপি নেতার সঙ্গে জুয়ার আসরে সরকারি কর্মকর্তা, টাকায় চুমু খেয়ে ভাইরাল
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
সর্বশেষ খবর
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’ পাস
সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’ পাস
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
সংসদে এমপিদের বলার অধিকার রক্ষা করা জরুরি: ডা. শফিকুর রহমান
সংসদে এমপিদের বলার অধিকার রক্ষা করা জরুরি: ডা. শফিকুর রহমান
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব