সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৯ আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:১৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই। যেকোনও মূল্যে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। এ জন্য মহান আল্লাহর রহমত লাগবে। তিনি রহমত দিলে আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর ৩০০ ফিটে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীতে ক্ষমতায় আসলে মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করবো। আমরা যেই ধর্মের মানুষ বা যে রাজনৈতিক দলের অনুসারী হই না কেন—যেকোনও মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা করতে হবে। যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। এই হোক আমাদের প্রতিজ্ঞা।

শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সুলতান সালাহ উদ্দিন টুকুর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ মঞ্চে তারেক রহমানকে শুভেচ্ছা জানান।

তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে বলতে চাই—দেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে। আই হ্যাভ অ্যা প্ল্যান। এ জন্য প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা লাগবে। তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো।

তিনি বলেন, বিভিন্ন আধিপত্য শক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় কয়েক দিন আগে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। হাদি ছিল গণতান্ত্রিক অগ্রযাত্রার সৈনিক। তাই সব কিছুতেই আমাদের ধৈর্য ধারণ করতে হবে। তরুণদের এক হতে হবে। যাতে সুন্দর করে দেশ গড়া সম্ভব হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এ দেশে পাহাড় ও সমতলের মানুষ আছে। আমরা সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে নারী ও শিশু নিরাপদে বের হয়ে আবার ঘরে ফিরতে পারবে।

বিগত সরকারের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, বিগত দেড় যুগে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। তিনি তার মা খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।

/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
বিএনপির কাউন্সিল ঘিরে ‘ধোঁয়াশা’, আগেই ভারমুক্ত হচ্ছেন রিজভী?
সর্বশেষ খবর
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
যেখানে বেঁচে থাকাই চ্যালেঞ্জ, সেই দক্ষিণ মেরুতে পর্যটকেরা কীভাবে পৌঁছান?
যেখানে বেঁচে থাকাই চ্যালেঞ্জ, সেই দক্ষিণ মেরুতে পর্যটকেরা কীভাবে পৌঁছান?
দিল্লিতে বিরোধী দলের বিক্ষোভের আগে নিরাপত্তা জোরদার, ছয় মেট্রো স্টেশন বন্ধ
দিল্লিতে বিরোধী দলের বিক্ষোভের আগে নিরাপত্তা জোরদার, ছয় মেট্রো স্টেশন বন্ধ
এক জেলায় প্রাথমিকের ৪৪৯ শিক্ষকের পদ শূন্য, সংকট কাটবে কবে?
এক জেলায় প্রাথমিকের ৪৪৯ শিক্ষকের পদ শূন্য, সংকট কাটবে কবে?
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট