তারেক রহমান আসবেন, জিয়ার সমাধি ঘিরে নেতাকর্মীদের ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ ডিসেম্বর ২০২৫, ১৪:১২ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৫২

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় বিএনপির নেতাকর্মীদের ভিড় লক্ষ করা গেছে। কিছুক্ষণ পরই সেখানে পৌঁছাবেন তিনি।

এ উপলক্ষে জিয়া উদ্যান সংলগ্ন সড়কের দুই পাশ শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি-সংবলিত ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।

নেতাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা স্লোগান দিচ্ছেন।

তবে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সেখানে উপস্থিত একাধিক নেতাকর্মী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরে তারা উজ্জীবিত। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই তারা সেখানে অবস্থান নিয়েছেন। একনজর তাকে দেখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

তারেক রহমান আসবেন, জিয়ার সমাধি ঘিরে নেতাকর্মীদের ভিড়

পূর্বনির্ধারিত কর্মসূচি শেষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দেশে ফিরে তিনি পূর্বাচল তিনশ’ ফিট সড়কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গুলশানের বাসভবনে যান তিনি।

/এমকে/এম/এমওএফ/
সম্পর্কিত
দল চেয়ারে বসিয়েছে তাই দলীয় লোকই প্রাধান্য পাবে: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক
দেশকে অস্থির করতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রিজভী
মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক, পৌঁছাল ‘ঢাকার বার্তা’
সর্বশেষ খবর
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কও ফেরে স্বাভাবিক ছন্দে
ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কও ফেরে স্বাভাবিক ছন্দে
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
প্রবীণদের মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
প্রবীণদের মর্যাদাপূর্ণ সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই