তারেক রহমানের সংবর্ধনাস্থলে ফিল্ড হাসপাতালে ছিল যেসব চিকিৎসাসেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৫, ০০:০৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০০:০৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে অসুস্থদের জন্য দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়। 

মঞ্চ সংলগ্ন এলাকায় স্থাপন করা হয় একটি পূর্ণাঙ্গ ফিল্ড হাসপাতাল। যেখানে সার্বক্ষণিক প্রস্তুত ছিলেন মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক্স, হৃদ্‌রোগ, পরিপাকতন্ত্র, বক্ষব্যাধি, ইউরোলজি, গাইনি বিশেষজ্ঞসহ বিভিন্ন হাসপাতালের ও বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। ফিল্ড হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন, কার্ডিয়াক মনিটর, ইসিজি, অত্যাধুনিক প্রেশার মেশিন, নেবুলাইজার, সাকার মেশিন এমনকি জরুরি প্রয়োজনে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস বা লাইফ সাপোর্ট দেওয়ার ব্যবস্থাসহ জরুরি চিকিৎসার জন্য আইসিইউ সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স রাখা হয়। যাতে হৃদরোগসহ যে কোনও আকস্মিক জটিলতায় তাৎক্ষণিক সেবা দেওয়া সম্ভব হয়। এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা জানিয়েছেন, শুধু সমাবেশস্থলেই নয় বিএনপির পক্ষে উত্তরা থেকে বাড্ডা, কুড়িল বিশ্বরোড, বনানী হয়ে সমাবেশস্থলের পূর্ব ও পশ্চিম প্রান্তের বিস্তৃত এলাকায় মোট ২৩টি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। 

প্রতিটি অ্যাম্বুলেন্সে পর্যাপ্ত চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল। পাশাপাশি বিএনপির মূল সংগঠনের বাইরে ড্যাবের পক্ষ থেকেও পৃথক মেডিক্যাল টিম কাজ করে আগত নেতাকর্মীদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

দীর্ঘ সময় অপেক্ষার ফলে অনেকেই পানিশূন্যতা ও হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হন। তবে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পগুলোতে দ্রুত চিকিৎসাসেবা পাওয়ায় এসব সমস্যা গুরুতর আকার ধারণ করতে পারেনি।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী