লন্ডনে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া-মোনাজাত

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিনেম্বর) রাতে শোকাবহ এই আয়োজনে কয়েকশ দলীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে শুরুতে আলতাব আলী পার্কে গায়েবানা জানাজার জন্য প্রচারণা চালানো হলেও শেষ মুহূর্তে কর্মসূচিতে পরিবর্তন আনা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হওয়ার আগে প্রবাসে গায়েবানা জানাজা না করার বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে গায়েবানা জানাজার পরিবর্তে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এ বিষয়ে যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যাডামের জানাজার আগে গায়েবানা জানাজা না করে তার জন্য দোয়ার আয়োজন করতে শেষ মুহূর্তে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়। আমরা সেই নির্দেশনা মেনে দোয়া মাহফিল করেছি।’

যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় আলতাব আলী পার্কে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

/এম/  
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী