ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বার্তা প্রত্যাহার করলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৬, ১৪:০১আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৪:০১

ইংরেজি নববর্ষ-২০২৬ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া শুভেচ্ছাবার্তা প্রত্যাহার করেছে দলটি।

বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সন্ধ্যার পর অনিচ্ছাকৃত ভুলবশত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইংরেজি নববর্ষের বাণী গণমাধ্যমে পাঠানো হয়।

এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখপ্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যমে পাঠানো ওই দুটি বাণী প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব গণমাধ্যম কর্তৃপক্ষকে বাণী দুটি প্রচার ও প্রকাশ না করার জন্য অনুরোধ জানান তিনি।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পাঠানো হয়। মূলত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক চলায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয় বলে জানা গেছে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী