ঢাকা-১০ আসনের প্রার্থী শেখ রবিউলের নামে নেই কোনও অস্ত্রের লাইসেন্স  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জানুয়ারি ২০২৬, ১৮:০২আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৮:০২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলমের হলফনামার তথ্য পাওয়া গেছে। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, তার নিজের নামে কোনো অস্ত্রের লাইসেন্স নেই এবং তিনি উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদও পাননি। এমনকি বর্তমানে বিচারাধীন অবস্থায় তার কোনও মামলাও নেই। 

পেশায় ব্যবসায়ী শেখ রবিউল আলম হলফনামায় জানিয়েছেন, ব্যবসা থেকে তার বার্ষিক আয় ৫ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া একটি কোম্পানির পরিচালক হিসেবে সম্মানী বাবদ বছরে পান আরও ৬ লাখ টাকা। সব মিলিয়ে বছরে তার মোট আয় ১১ লাখ ৫০ হাজার টাকা। তার স্ত্রী বার্ষিক আয় দেখিয়েছেন ১০ লাখ ৭৩ হাজার ৩৯৫ টাকা। 

হলফনামার তথ্য অনুযায়ী, শেখ রবিউলের কাছে বর্তমানে নগদ ৪ লাখ ৭২ হাজার টাকা রয়েছে এবং তার স্ত্রীর কাছে আছে ১ লাখ ৪৫ হাজার ৮০ টাকা। পুঁজিবাজারে ৯টি কোম্পানিতে তার ২১ হাজার টাকার শেয়ার রয়েছে এবং স্ত্রীর নামে ১৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট (এফডিআর) রয়েছে।

পরিবহন ও অন্যান্য সম্পদের মধ্যে শেখ রবিউলের ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বাস, ট্রাক ও মোটরসাইকেল রয়েছে। তার স্ত্রীর ৪০ ভরি স্বর্ণালঙ্কার এবং ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র রয়েছে। সব মিলিয়ে শেখ রবিউলের মোট সম্পদের পরিমাণ ৫৭ লাখ ২১ হাজার ৬৮৬ টাকা। তবে আয়কর রিটার্নে তিনি নিজের সম্পদের পরিমাণ দেখিয়েছেন ২ কোটি ১৫ লাখ ৫৪ হাজার ৬২৩ টাকা এবং স্ত্রীর নামে ১ কোটি ৭ লাখ ২০ হাজার ৭৯৫ টাকার সম্পদ রয়েছে। 

হলফনামায় শেখ রবিউল উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে অতীতে মোট ১০টি মামলা ছিল। এর মধ্যে বর্তমানে একটি মামলা স্থগিত রয়েছে। বাকি ৯টি মামলার মধ্যে দুটিতে তিনি খালাস পেয়েছেন এবং সাতটি মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে তার নামে কোনও ঋণ নেই। 

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই রবিবার (৪ জানুয়ারি) শেষ হচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, শেখ রবিউল আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি