‘তারেক রহমান নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নে ইইউ’র সহায়তা চেয়েছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৬, ২১:৩৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ২২:৪৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাতে দেশের জনগণ উপকৃত হতে পারেন। এ সময় তারা আরও বড় সহযোগিতা নিয়ে আমাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের বড় সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়গুলো নিয়েই তারেক রহমানের সঙ্গে প্রতিনিধিদলের আলোচনা হয়েছে।

তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। আসন্ন নির্বাচন কেমন হতে যাচ্ছে, আমাদের ভূমিকা কেমন থাকবে এবং নির্বাচন শেষ হওয়ার পর দেশের উন্নয়নের ব্যাপারে আমাদের ভাবনাচিন্তা কী তারা তা জানতে চেয়েছেন।

এ বিষয়ে তারেক রহমান অত্যন্ত চমকপ্রদভাবে কথা বলেছেন। তিনি তাদের জানিয়েছেন—এ নির্বাচন যাতে দ্রুত সম্পন্ন করা হয়, সর্বপ্রথম এ দাবি বিএনপির পক্ষ থেকেই করা হয়েছিল। আমরা চাই নির্বাচন যেন দ্রুত সম্পন্ন হয়।

নজরুল ইসলাম খান বলেন, আমরা তাদের জানিয়েছি নির্বাচন উপলক্ষে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যাতে এ ব্যাপারে আরও কার্যকর ভূমিকা পালন করে, আমাদের পক্ষ থেকে সে আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী