অবৈধ অস্ত্র দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইশরাক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জানুয়ারি ২০২৬, ১৮:৫৫ আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১৮:৫৫

নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই এবং জনগণের কাছে প্রত্যাখ্যাত একটি গোষ্ঠী অবৈধ অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটিয়ে আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনে দলটির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন। 

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, “দেশে গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেই এবং নির্বাচনই একমাত্র পথ। দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।” 

এ সময় তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি এবং স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “এই ধারাবাহিক হত্যাকাণ্ডগুলো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, অতি দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”   

অনুষ্ঠানে শুরুতে কুরআন তেলাওয়াত করা হয় এবং শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
বিএনপি নেতাকে ছুরিকাঘাতের সূত্র ধরে মিললো ১১টি ‘শক্তিশালী আইইডি’ বোমা, কে এই সুজন?
‘কাজের সুযোগ তৈরি হচ্ছে’, বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
গ্যাসের সরবরাহ বাড়লে বন্ধ সার কারখানায় দেওয়ার কথা ভাববে সরকার: জ্বালানিমন্ত্রী
গ্যাসের সরবরাহ বাড়লে বন্ধ সার কারখানায় দেওয়ার কথা ভাববে সরকার: জ্বালানিমন্ত্রী
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ৫ ত্রুটি, তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ৫ ত্রুটি, তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঢাকায় গ্রেফতার
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঢাকায় গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা