সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৬, ১৮:৪২আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ২০:০৩

বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের রেওয়াজ, সিলেটের হজরত শাহজালালের (রহ.) মাজার থেকেই নির্বাচনি প্রচার শুরু করা। পুরোনো সেই রেওয়াজের দিকেই হাঁটছেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান। ২২ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন বিএনপির শীর্ষ এই নেতা।

সোমবার (১২ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনি প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।

২২ জানুয়ারি তিনি হজরত শাহজালাল (রহ.) এবং হয়রত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়ে চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে।”

বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই নির্বাচনি প্রচার সিলেট থেকে শুরু করে দলটির শীর্ষ নেতারা। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।

এদিকে, তারেক রহমানের সিলেটে আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা ও মহানগর বিএনপি। সেখানে তিনি দলীয় জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

/এসটিএস /এমকে/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে