বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ার।
বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাতে দলের মিডিয়া সেলে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় গুলশানের নিজ বাসভবন থেকে এই বৈঠকে যুক্ত হন তারেক রহমান। আধা ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে আরও ছিলেন– দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপি যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য হুমায়ুন কবির।









