শোকসভাস্থলে আসতে শুরু করেছেন আমন্ত্রিতরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৬, ১৪:৩৩আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৪:৪৮

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাগরিক শোকসভাস্থলে আসতে শুরু করেছেন আমন্ত্রিতরা। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টা থেকে আমন্ত্রিতরা প্রবেশ শুরু করেছেন। সংসদ ভবনের ৬ নম্বর গেটে আগতদের ভীড় দেখা গেছে। এছাড়াও সংসদ ভবনের বাইরে নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সংসদ ভবনের ৬ নম্বর প্রবেশ গেটে জুমার নামাজের পর ভীড় বাড়তে থাকে। সময় যত গড়াচ্ছে ভীড় ততই বাড়ছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি পেশাজীবীরাও রয়েছেন। এছাড়া বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা আসছেন। ৬ নম্বর গেট দিয়ে বিভিন্ন দূতাবাসের গাড়ি ঢুকতে দেখা গেছে।

সংসদ ভবনের বাইরে নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই সভাস্থলে প্রবেশে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। শোকসভায় আসতে দলীয়ভাবে দেওয়া কার্ড ছাড়া কাউ ভেতরে প্রবেশ করতে পারছেন না। এমনকি যারা গাড়ি নিয়ে আসছেন, তাদের যানবাহন প্রবেশের কার্ড না থাকলে গাড়িও ঢুকতে দেওয়া হচ্ছে না।

প্রবেশের গেটে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছেন। পাশাপাশি রয়েছে বিএনপির দলীয় নির্ধারিত স্বেচ্ছাসেবক।

বিএনপির দলীয় স্বেচ্ছাসেবকরা বলছেন, অনুষ্ঠানে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। শুধু নির্ধারিত কার্ডপ্রাপ্তরাই প্রবেশ করতে পারবেন। 

তারা বলেন, যারা প্রবেশ করতে পারবেন না তারা বাইরের স্ক্রিনে অনুষ্ঠান দেখতে পারবেন।

সংসদ ভবনের গেটের বাইরে থাকা কয়েকজন বিএনপি সমর্থক জানান, জিয়া পরিবারকে ভালোবেসে আপোষহীন নেত্রীর জন্য দোয়া করতে এসেছেন।

খালেদা জিয়ার নাগরিক শোকসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতির কথা জানা গেছে।

/আইএ/এএসএ/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি