বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৬, ১৯:১৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৯:১৯

ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থীর করা আপিল শুনানির পর রবিবার (১৮ জানুয়ারি) ইসি এ ঘোষণা দেয়। এর ফলে ১২ ফেব্রুয়ারির ভোটে বিএনপির এই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনও বাধা রইলো না।

এর আগে রিটার্নিং কর্মকর্তা আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আপিল করা হয়েছিল। জামায়াতের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক আপিলটি করেছিলেন। আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তকে বহাল রাখে ইসি।

বিএনপির এই প্রার্থীর বিরুদ্ধে আপিল আবেদনে বলা হয়, আব্দুল আউয়াল মিন্টুর মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব রয়েছে। কিন্তু, হলফনামায় তিনি সেই তথ্য গোপন করেছেন। হলফনামায় মিন্টু দাবি করেছেন, ৯ ডিসেম্বর তিনি তার মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার করেছেন। যদিও তার সপক্ষে কোনও তথ্য দেননি। কিন্তু গত ৪ ডিসেম্বর মার্কিন পাসপোর্ট ব্যবহার করে আব্দুল আউয়াল মিন্টু থাইল্যান্ডে গেছেন। ১৫ ডিসেম্বর থাইল্যান্ড থেকে ফিরেছেনও মার্কিন পাসপোর্ট ব্যবহার করে। ৯ ডিসেম্বর মার্কিন নাগরিকত্ব বাতিল করে থাকলে এটা সম্ভব ছিল না।

আপিলে আরও জানানো হয়, হলফনামায় বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু তার বিরুদ্ধে থাকা মামলার তথ্যও গোপন করেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী এ কারণে তার প্রার্থিতা বাতিল হতে পারে।

জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব বাতিলের আবেদন করেন আব্দুল আউয়াল মিন্টু। এ সংক্রান্ত টাকাও জমা দেন তিনি।

এদিকে, আপিল শুনানির শেষ দিনে চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রেখেছে ইসি। তবে, চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ঋণ সংক্রান্ত বিষয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়।

/এএজে/এবিএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে