ইসি ঘেরাও কর্মসূচি ‘সাময়িকভাবে শেষ’ করার ঘোষণা ছাত্রদলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৬, ১৮:২৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:২৯

তিন দফা দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও কর্মসূচি করে আসছিল ছাত্রদল। অবশেষে সেই কর্মসূচিটির শেষ করার ঘোষণা দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠনটি। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই ঘোষণা দেন। ইসির আশ্বাসে কর্মসূচিটি সাময়িকভাবে শেষ করা হয়েছে বলে জানান তিনি।

রাকিব বলেন, “আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি, আমরা সাময়িকভাবে আমাদের এই কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। কিন্তু, যদি আবারো কোনও রাজনৈতিক গোষ্ঠী কিংবা কোনও ছাত্র সংগঠন এখানে প্রবেশ করে কিংবা মব তৈরি করে জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা চালায় কিংবা জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে বাধ্য করে...তাহলে আমরা বলে দিচ্ছি, ছাত্রদল কি করতে পারে তা দেখিয়েছে। আমাদেরকে বাধ্য করবেন না। আমাদেরকে হুংকার দেবেন না।” 

তিনি আরও বলেন, “আমরা ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারনা শুরু করবো এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক অবস্থানে থাকবো।”

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের চার সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় অতিরিক্ত সচিব আলী নেওয়াজ তাদের আন্দোলন স্থগিতের আহ্বান জানান। তার আহ্বানে উত্তরে রাকিব বলেন, “আমরা দেখেছি, আপনারা প্রত্যাশা দেওয়ার পর আমরা যখন চলে যাই এরপরে জামায়াত কিংবা এনসিপির নেতারা আসলে আপনারা তাদের কথায় পাল্টে যান।” 

এ সময় আলী নেওয়াজ বলেন, “আপনাদের তো পর্যবেক্ষণ করার সময় আছে, আপনারা পর্যবেক্ষণ করুন। দেখুন আমরা আপনাদের দাবি বাস্তবায়ন করি কি না। আমি অনুরোধ করবো, আপনারা আপাতত আন্দোলন স্থগিত করুন।” জবাবে ছাত্রদল সভাপতি বলেন, “আমরা গতকালও আপনাদের অনুরোধ শুনে আন্দোলন স্থগিত করেছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম আপনারা আমাদের দাবিগুলো পূরণ করবেন। কিন্তু, আমরা দেখলাম আমাদের একটি দাবি ছাড়া আর কোনও দাবি বাস্তবায়ন হলো না।” 

তার এমন বক্তব্যের পরে অতিরিক্ত সচিব আলী নেওয়াজ আবারও তাদের আশ্বস্ত করার চেষ্টা করে। এ সময় ছাত্রদল সভাপতি বলেন, “আমরা কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত জানাচ্ছি। তবে আমাদের অনেক সহকর্মীরা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।” পরে আলোচনা শেষে কর্মসূচি শেষ করার ঘোষণা দেন রাকিব।

/এএজে/এবিএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট 
নির্বাচনি দায়িত্বে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন নীতিমালা
আত্মসমর্পণ করলেও পার পাননি বিএনপি নেতা, পাঠানো হলো কারাগারে
সর্বশেষ খবর
স্বাধীন নয়, মানবাধিকার কমিশন হবে সরকারের নিয়ন্ত্রণাধীন: টিআইবি 
স্বাধীন নয়, মানবাধিকার কমিশন হবে সরকারের নিয়ন্ত্রণাধীন: টিআইবি 
আল্লাহর কাছে শুকরিয়া: ট্রাম্প
আল্লাহর কাছে শুকরিয়া: ট্রাম্প
হরমুজের বিকল্প সন্ধানে পুনরুজ্জীবিত হচ্ছে হেজাজ রেল প্রকল্প, সৌদি-তুরস্ক চুক্তি
হরমুজের বিকল্প সন্ধানে পুনরুজ্জীবিত হচ্ছে হেজাজ রেল প্রকল্প, সৌদি-তুরস্ক চুক্তি
জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সংসদ সদস্যদের কাজ করার আহ্বান স্পিকারের
বাজেট হেল্পডেস্ক-২০২৬ উদ্বোধনজনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সংসদ সদস্যদের কাজ করার আহ্বান স্পিকারের
সর্বাধিক পঠিত
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
যে যুক্তিতে খালাস পেলেন নাসির-তামিমা
সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি
সচিবালয়ে টেলিফোন তার চুরির পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
বাজেটের আগে স্বর্ণের ভরিতে কমলো ৬ হাজার ৫৯১ টাকা
ফ্লোর প্রাইস প্রত্যাহার, ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার
ফ্লোর প্রাইস প্রত্যাহার, ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার