স্থিতিশীল অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার কথা জানালেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৬, ১৮:৪৮আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২০:২৭

বিএনপি ক্ষমতায় গেলে স্থিতিশীল অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে একটি স্থিতিশীল অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে। বিনিয়োগ উপযোগী রাষ্ট্র গঠনে পূর্ণাঙ্গ পরিকল্পনা হাতে নিয়েছেন তারেক রহমান। পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেলে বাংলাদেশ হয়ে উঠবে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় ঠিকানা।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত ‘অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতিমালা বিষয়ে নীতিগত কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক ও বিদেশি বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। 

মির্জা ফখরুল বলেন, “বিগত আওয়ামী দুঃশাসনের সময় দেশে ‘অলিগার্ক’ বা প্রভাবশালী চক্রের আবির্ভাব ঘটেছিল। ওই চক্রটি ব্যাংক থেকে শুরু করে অর্থনীতির প্রতিটি খাতে ব্যাপক লুটতরাজ চালিয়েছে। এতে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়ে এবং বৈদেশিক বিনিয়োগে ভয়াবহ ধস নামে। বিএনপি সেই নৈরাজ্যের অবসান ঘটিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ ও সুশাসন নিশ্চিত করতে চায়। যেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা কোনও বাধা বা দুর্নীতির শিকার হবেন না।”

তিনি আরও বলেন, “বর্তমান তারুণ্যনির্ভর ও আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে রূপরেখা তৈরি করেছে, তা বাস্তবায়ন হলে এশিয়ায় অর্থনৈতিক সাফল্যের নতুন উদাহরণ তৈরি করবে বাংলাদেশ।”

/এমকে/এবিএম/এসটি/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি